জেনে নিন রাজধানীতে আজ কোথায় কখন কোন দলের সমাবেশ

অনলাইন ডেস্ক

অবস্থান কর্মসূচিতে বাধা, মামলা-হামলার প্রতিবাদ ও সরকারের পদত্যাগের দাবিতে বিএনপি আজ সোমবার রাজধানীসহ দেশের সব মহানগর ও জেলা সদরে জনসমাবেশ করবে।

গণতন্ত্র মঞ্চসহ বিএনপির আন্দোলনের সঙ্গে থাকা দলগুলোও ঢাকায় এই কর্মসূচি পালন করবে।

রবিবার রাতে বিএনপির দফতর থেকে জানানো হয়েছে, সারাদেশে মহানগর ও জেলা সদরে যে জনসমাবেশের ঘোষণা দেওয়া হয়েছে, তার অংশ হিসেবে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের উদ্যোগে আজ সোমবার বিকাল তিনটায় সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ হবে। ওই সমাবেশে প্রধান অতিথি থাকবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
অন্যদিকেক, বেলা ১১টায় পুরানা পল্টন মোড়ে সমাবেশ করবে ছয়টি দলের জোট ‘গণতন্ত্র মঞ্চ’। তারা জেলা পর্যায়ে কর্মসূচি পালন করবে আগামীকাল মঙ্গলবার।

জাতীয়তাবাদী সমমনা জোট ও লেবার পার্টি আজ কর্মসূচি পালন করবে রাজধানীর পুরানা পল্টনে আল রাজী কমপ্লেক্সের সামনে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights