জেনেভা ক্যাম্পের বোমা তৈরির কারিগর গ্রেফতার

অনলাইন ডেস্ক

রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পের বোমা তৈরির কারিগর কসাই সোহেলকে গ্রেফতার করেছে র‍্যাব-২।

মঙ্গলবার (৫ নভেম্বর) সকালে র‍্যাব-২ এর সহকারী পরিচালক এএসপি শিহাব করিম এ তথ্য জানান।

তিনি বলেন, রাজধানীর গাবতলী গরুর হাট এলাকা থেকে জেনেভা ক্যাম্পের বোমা তৈরির কারিগর এবং হত্যা মামলার এজাহারভুক্ত আসামি কসাই সোহেলকে গ্রেফতার করা হয়েছে।
এএসপি শিহাব করিম জানান, এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights