জেনেভায় পারমাণবিক ইস্যুতে জোর দিচ্ছে ইরান

অনলাইন ডেস্ক

উত্তেজনার মুখে ওমানের মধ্যস্থতায় জেনেভায় শুরু হওয়া আলোচনায় পারমাণবিক বিষয় নিয়ে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) ইসলামিক রিপাবলিক অফ ইরান ব্রডকাস্টিংকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, তেহরানের প্রতিনিধিদল সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে জেনভোয় পৌঁছেছেন। তারা দেশের স্বার্থ রক্ষার জন্য দৃঢ় সংকল্প এবং গুরুত্বের সঙ্গে আলোচনা চালিয়ে যেতে প্রস্তুত।

ইসমাইল বাকাই বলেন, নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং পারমাণবিক অধিকার এবং স্বার্থ উভয় বিষয়ে ইরানের অবস্থান ওমানকে স্পষ্টভাবে জানানো হয়েছে, যা সংলাপকে সহজতর করছে।

মুখপাত্র জোর দিয়ে বলেছেন, ইরানি প্রতিনিধিদল পূর্ণ প্রতিশ্রুতির সঙ্গে আলোচনায় অংশ নিচ্ছে, যা কেবল পারমাণবিক ডসিয়ারের উপর কেন্দ্রীভূত।

এর আগে গতকাল রাতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর বিন হামাদ আল বুসাইদির সঙ্গে পারমাণবিক এবং নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে তেহরানের অবস্থান নিয়ে আলোচনা করেছেন।

এছাড়াও আল বুসাইদি আজ সকালে আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার মহাপরিচালক রাফায়েল গ্রোসির সঙ্গে সাক্ষাত করেছেন। এই বৈঠকটি ইরানের পারমাণবিক কর্মসূচির প্রযুক্তিগত দিক এবং ইরান ও মার্কিন প্রতিনিধিদলের মধ্যে বিনিময় হওয়া নতুন ধারণা সম্পর্কে জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights