জেরুজালেমে ছুরিকাঘাতে ইসরায়েলি সীমান্তরক্ষীর বাহিনীর দুই কর্মকর্তা আহত

অনলাইন ডেস্ক
জেরুজালেমে ছুরিকাঘাতে ইসরায়েলি সীমান্তরক্ষী বাহিনীর দুই কর্মকর্তা আহত হয়েছেন।

সোমবার সকালে জেরুজালেমের পুরাতন শহরের হেরোদের গেটের পাশে ছুরিকাঘাতের এই ঘটনা ঘটে। হামলাকারী গুলিবিদ্ধ হয়েছেন।

খবর অনুসারে, হামলায় ইসরায়েলি সীমান্ত পুলিশের দুই কর্মকর্তা আহত হয়েছেন। আহতদের মধ্যে ২০ বছর বয়সী একজন পুরুষ ও এক নারী রয়েছেন। একজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের জেরুজালেমের হাদাসা মেডিকেল সেন্টারে নিয়ে যাওয়া হয়।
পুলিশ জানিয়েছে, হামলাকারী ওই কর্মকর্তাদের ছুরিকাঘাত করলেও ম্যাগেন ডেভিড অ্যাডোমের জরুরি সেবা বিভাগ জানিয়েছে, তারা দুজনগুলিবিদ্ধ হয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights