জেলের জালে ধরা পড়ল দুই কেজির ইলিশ

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি:

গভীর সমুদ্রে জেলে জয়নাল মাঝির জালে ধরা পড়েছে বড় সাইজের দু’টি ইলিশ। এর মধ্যে একটির ওজন ২ কেজি ১০০ গ্রাম। অপটির ওজন হয়েছে ১ কেজি ৯০০ গ্রাম।

বৃহস্পতিবার দুপুরের দিকে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মহিপুরের আকন ফিস মৎস্য আড়তে অন্যান্য মাছের সঙ্গে এ ইলিশ দুটি নিয়ে আসা হয়। পরে ৬৫ হাজার টাকা মণ হিসেবে অন্য মাছের সাথে নিলামে বিক্রি করা হয়। এ মৌসুমে জেলেদের জালে ধরা পড়া এ ইলিশ দু’টির ওজন সবচেয়ে বেশি বলে ব্যবসায়ীরা জানান।

জেলে জয়নাল মাঝি জানান, প্রায় এক সপ্তাহ আগে তাসনিয়া তিহা নামের এক ট্রলার নিয়ে কক্সবাজারের কুতুবদিয়া থেকে ১৭ জেলেসহ গভীর সাগরে মাছ ধরার উদ্দেশ্যে ছেড়ে যায়। পরে বুধবার রাঙ্গাবালির মৌডুবীর ছয়বাম সংলগ্ন সাগরে জাল ফেলার পর অন্যান্য ইলিশের সঙ্গে এ মাছ দুটি ধরা পড়ে বলে তিনি জানান।
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, ৬৫ দিনের সাগরে মৎস্য আহরণ নিষিদ্ধ কার্যক্রম ফলপ্রসূ সফল হয়েছে। তাই অধিকাংশ ইলিশের আকার, আকৃতি ও ওজন বৃদ্ধি পেয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights