জ্বরে আক্রান্ত শাহিন আফ্রিদি

অনলাইন ডেস্ক

ভারতের কাছে শোচনীয় হারে চাপে আছে পাকিস্তান। এরপর আবার অস্ট্রেলিয়ার বিপক্ষে সেরা বোলারকে পাবে কিনা এ নিয়ে সংশয় রয়েছে। দলটির প্রধান অস্ত্র শাহিন শাহ আফ্রিদি জ্বরে আক্রান্ত। পাকিস্তান ক্রিকেট বোর্ডের মিডিয়া কমিটি বিষয়টি নিশ্চিত করেছে।

পাকিস্তানি সংবাদমাধ্যমে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, বেঙ্গালুরুতে পৌঁছেই অসুস্থবোধ করতে শুরু করেন শাহিন। পরে জানা যায়, জ্বরে আক্রান্ত হয়েছেন এই পাকিস্তানি স্পিডস্টার।

আগামী ২০ অক্টোবর ব্যাঙ্গালোরের এম চিন্নাস্বামী স্টেডিয়ামে অজিদের বিপক্ষে মাঠে নামবে পাকিস্তান দল। ভারতের বিপক্ষে লজ্জার হারের পর শাহিনকে না পাওয়া- বড় ধরনের ক্ষতির মুখে পড়লো বাবরবাহিনী।
তবে শাহিন একাই নন; শোনা যাচ্ছে, অসুস্থ হয়ে পড়েছেন পাকিস্তানের স্পিন বোলার ওসামা মীরও। এ ব্যাপারে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)-এর একজন মুখপাত্র বলেছেন, ‘গত কয়েকদিনে দলের বেশ কয়েকজন খেলোয়াড় অসুস্থ হয়ে পড়েছে এবং কয়েকজন আবার সুস্থও হয়ে উঠেছে।’

এখন পর্যন্ত এবারের বিশ্বকাপে তিন ম্যাচ খেলে একটিতে হেরেছে পাকিস্তান। সেই ম্যাচটিও আবার চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights