ঝালকাঠিতে ইয়াবাসহ পোস্ট অফিস কর্মচারী গ্রেফতার

ঝালকাঠি প্রতিনিধি
ঝালকাঠিতে ইয়াবাসহ ই-পোস্ট অফিসের অস্থায়ী ডাক পিয়ন তপন কুমার দাস ওরফে তপুকে মাদকসহ গ্রেফতার করেছে ডিবি। শুক্রবার বিকেলে সদর উপজেলার শেখেরহাট ইউনিয়নের গরংগল এলাকার বাসা থেকে ঝালকাঠি ডিবি পুলিশের এসআই সুবর্ন চন্দ্র দে তাকে গ্রেফতার করে। তার স্বীকারক্তি অনুযায়ী-পোস্ট অফিসের তার রুম থেকে ৩০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

এ ঘটনায় রাতে সদর থানায় ডিবি পুলিশের এসআই সুবর্ন চন্দ্র দে বাদী হয়ে মাদক নিয়ন্ত্রন দমন আইনে মামলা দায়েল করেন। পরে গ্রেফতার হওয়া তপন কুমার দাস ওরফে তপুকে সদর থানায় হস্থান্তর করেছে ডিবি পুলিশ।

ঝালকাঠি ডিবি পুলিশের ওসি (ইনচার্জ) মো. মনিরুজ্জামান মনির বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তপন কুমার দাস ওরফে তপুকে তার বাড়ি থেকে আটক করে তার স্বীকারক্তি অনুযায়ী ৩০টি ইয়াবা উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights