ঝালকাঠিতে শিক্ষার্থীদের সঙ্গে সরকাদলীয় সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া, আহত ১৫

ঝালকাঠি প্রতিনিধি

ঝালকাঠিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দালনের শিক্ষার্থী ও সরকার দলীয় সমর্থকদের মধ্যে দাওয়া পালল্টা দাওয়া এবং ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন।

আজ রবিবার সকালে শিক্ষার্থীরা ঝালকাঠি সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু করে স্থানীয় প্রেসক্লাবের সামনে এসে অবস্থান নেয়। এসময় দেশের বিভিন্ন স্থানে আন্দোলনকারীদের ওপর হামলা ও হত্যার প্রতিবাদে শ্লোগান দিতে দেখা য়ায়।

শিক্ষার্থীরা বিভিন্ন শ্লোগান সম্বলিত প্লেকার্ড নিয়ে শহরের কয়েকটি গুরুত্ত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। মিছিলটি শহরের ফায়ার সার্ভিস মোড় আসলেই সরকার দলীয় সমর্থকদের সাথে তাদের শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া। এসময় উভয়পক্ষের মধ্যে ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে।
এসময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা টিয়ারশেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। এসময় সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি রেজবা আহমেদ আলভীসহ উভয়পক্ষের ১৫ জন আহত হয়েছে। জেলার ৪ উপজেলায় বিক্ষোভ মিছিল করছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দালন।

কাঠালিয়া উপজেলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দালন চলাকালে একটি বিআরটিসি বাস ভাংচুর করা হয়। আগুন ধরিয়ে দেয় একটি মোটরসাইকেলে। মিছিল শেষে তারা রাস্তায় বসে বিভিন্ন শ্লোগান দেয় তারা। বর্তমানে শহরে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights