ঝালকাঠিতে ২ মাদক ব্যবসায়ী আটক

ঝালকাঠি প্রতিনিধি:

ঝালকাঠির কাঠালিয়ায় ৮ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ীকে ডিবি পুলিশ আটক করেছে। এসময় কাঠালিয়া উপজেলার চেচরীরামপুর ইউনয়িনের সোহবার হোসেন হাওলাদারের ছেলে মো. মিজানুর রহমানের (৩৮) ঘর থেকে গাঁজা উদ্ধার করা হয়।

বিপুল পরিমাণ গাঁজাসহ আটক মো. মিজানুর রহমানের ও সুমন হাওলাদারকে কাঠালিয়া থানায় সোপর্দ করা হয়েছে।

এ ব্যাপারে ডিবির অফিসার ইনচার্জ মো. মনিরুজ্জামান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৮ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। মাদকবিরোধী এই অভিযান অব্যাহত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights