ঝালকাঠিতে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

অনলাইন ডেস্ক

ঝালকাঠিতে চার কেজি গাঁজাসহ আসিফ হাওলাদার (৩২) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

শনিবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ৬টার দিকে পৌরসভার কৃষ্ণকাঠি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার আসিফ হাওলাদার রাজাপুর উপজেলার কানুনিয়া এলাকার জামাল হাওলাদারের ছেলে।
গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে চার কেজি গাঁজা জব্দ করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights