ঝিনাইদহ কালীগঞ্জে পাকা আম খাওয়ানোর কথা বলে শিশু ধর্ষণের চেষ্টা,থানায় অভিযোগ।

” হুসাইন কবীর সুজন ”

ঝিনাইদহ কালীগন্জ উপজেলার ১ নং সুন্দরপুর দূর্গাপুর ইউনিয়নের কালুখালী গ্রামে শওকত মন্ডল নান্টু (৪০) নামে এক লম্পট যুবকের বিরুদ্ধে আম খাওয়ানোর লোভ দেখিয়ে ৭ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে। অভিযুক্ত শওকত মন্ডল নান্টু উপজেলার কালুখালী গ্রামের শ্যাকব মন্ডলের ছেলে। এ ঘটনায় গত সোমবার দুপুরে কালীগঞ্জ থানায় মামলা দায়ের করেন ভিকটিমের বাবা। ভিকটিমের মা জানায়, তিনি ও তার মেয়ে বাড়িতে ছিলেন। রোববার দুপুরে প্রতিবেশী শওকত মন্ডল নান্টু পাকা আম খাওয়ানোর লোভ দেখিয়ে শিশুটিকে তার বাড়িতে ডেকে নিয়ে যায়। কিছুক্ষণ পর মেয়ে কাঁদতে কাঁদতে বাড়িতে আসে। পরে মেয়ের কাছে বিষয়টি জানতে পারি। বাড়ি ফাঁকা থাকায় শিশুটিকে ঘরের মধ্যে ঢুকিয়ে মুখ চেপে ধরে ধর্ষণ করে। কালীগঞ্জ থানার ওসি আব্দুর রহিম মোল্ল্যা জানান, এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে সোমবার দুপুরে কালীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন। অভিযুক্তকে গ্রেফতারে অভিযান চলছে। ভিকটিম শিশুকে ডাক্তারি পরীক্ষার জন্য ঝিনাইদহ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights