ঝিনাইদহ খুলনা রোড মার্চ সফলে শার্শা বিএনপির লিফলেট বিতরণ
মীর ফারুক যশোর(শার্শা) প্রতিনিধি:-
প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের পদত্যাগ ও তত্ত্বাবধায়ক সরকার পুনঃপ্রতিষ্ঠার বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি বিএনপির ১ দফা দাবীতে আগামী ২৬ ই সেপ্টেম্বর ঝিনাইদহ টু খুলনা রোড মার্চ সফলের লক্ষে শার্শা উপজেলা বিএনপি নাভারন বাজারে মানুষের মাঝে লিফলেট বিতরন করেন।
২৩ সেপ্টেম্বরশনিবার বিকাল ০৫ ঘটিকার সময় নাভারন বাজারে হাসপাতাল মোড় সেবা ক্লিনিক মোড় গরুহাট নিউ মার্কেট এলাকায় বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মাঝে রোড মার্চ সফল করার লক্ষে লিফলেট বিতরণ করেন শার্শা উপজেলা বিএনপি।
শার্শা উপজেলা বিএনপির সিনিয়ার যুগ্ন আহবায়ক আবুল হাসান জহিরের নেতৃত্বে লিফলেট বিতরণ করেন।এ সময় বিভিন্ন ওয়ার্ডের বিএনপি যুবদল ছাত্রদল নেতাকর্মিরা উপস্থিত ছিলেন
