ঝিনাইদহ মহেশপুরে স্ত্রীকে উত্যাক্তের প্রতিবাদ করায় ছুরিকাঘাতে যুবককে হত্যা

ঝিনাইদহ প্রতিনিধি:
ঝিনাইদহের মহেশপুর উপজেলার আজমপুর ইউনিয়নের মদনপুর গ্রামে স্ত্রীকে উত্যাক্তের প্রতিবাদ করায় চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে পলাশ হোসেন (২৮) নামের এক যুবক নিহত হয়েছে।
শনিবার রাত ৯ টার দিকে এ ঘটনা ঘটে। নিহত পলাশ হোসেন ওই গ্রামের মৃত ফজলুর রহমানের ছেলে।
স্থানীয়রা জানায়, নিহত পলাশ হোসেনের চাচাতো ভাই সুমন প্রায় পলাশের স্ত্রীকে উত্যাক্ত করত। শনিবার সন্ধ্যায় আবারো উত্যক্ত করে। পলাশ বাড়িতে এলে বিষয়টি তাকে জানায় তার স্ত্রী। এ ঘটনায় পলাশ তার চাচাতো ভাইয়ের কাছে বিষয়টির প্রতিবাদ করতে গেলে উভয়ের মধ্যে বাক-বিতন্ডা হয়। এক পর্যায়ে সুমন ছুরি দিয়ে পলাশকে আঘাত করে। এতে ঘটনাস্থলেই পলাশ মারা যায়।
মহেশপুর থানার ওসি খন্দকার শামীম উদ্দিন বলেন, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হচ্ছে। অভিযুক্তকে গ্রেফতারে অভিযান চলছে। নিহত পলাশ পেশায় ভ্যানচালক ছিলেন। সে কৃষিকাজও করত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights