ঝিনাইদহে আগুনে পুড়ে বসতঘর ছাই

ঝিনাইদহ প্রতিনিধি:
ঝিনাইদহের শৈলকুপায় আগুনে পুড়ে ছাই হয়েছে বাড়ি। রবিবার ভোররাতে শৈলকুপা উপজেলার উত্তর মির্জাপুর গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, রবিবার ভোররাতে ওই গ্রামের গোলাম মর্তুজার বাড়িতে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসে খবর দিলে স্থানীয়দের সহযোগিতায় শৈলকুপা ফায়ার সার্ভিসের ২টি ইউনিট প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

ততক্ষণে পুড়ে যায় বাড়ির ৩টি ঘর ও সকল আসবাবপত্র। আগুনে সব পুড়ে ছাই হওয়ায় বর্তমানে খোলা আকাশের নিচে বাস করছে ওই পরিবারের সদস্যরা। শত্রুতাবশত দেওয়া আগুন নাকি বৈদ্যুতিক শর্ট-সার্টিকের কারণে এই অগ্নিকাণ্ড তা জানাতে পারেনি পরিবারের সদস্যরা।

শৈলকুপা ফায়ার সার্ভিসের দ্বায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা হারুন-অর-রশিদ বলেন, প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ এনেছি। তবে আগুনের কারণ এখনও নির্ণয় করতে পারিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights