ঝিনাইদহে আধিপত্য বিস্তার নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, আহত ১০

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহে আধিপত্য বিস্তার করাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে ১০ জন আহত হয়েছে। আজ শনিবার সকালে সদর উপজেলার ফুরসন্দি ইউনিয়নের সোনাতনপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ সময় ভাংচুর করা হয়েছে বেশ কয়েকটি বাড়িঘর।

স্থানীয়রা জানান, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সাহাবুর মোল্লা ও রাজা মেম্বারের সমর্থকদের মধ্যে বিরোধ চলে আসছিল। এক পর্যায়ে সাহাবুর মোল্লা ও ফুয়াদ বিশ্বাসের সমর্থক খেজমত আলী ও তার ছেলে নবাবকে গ্রামের মাঠে মারধর করে রাজা বিশ্বাসের লোকজন।

এরই জের ধরে উভয় পক্ষের সমর্থকরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে ১০ জন আহত হয়। ভাংচুর করা হয় বেশ কয়েকটি বাড়িঘর। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ঝিনাইদহ সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, এলাকায় উত্তেজনা বিরাজ চলছে। ফের সংঘর্ষ এড়াতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights