ঝিনাইদহে আবেগঘন কুরআন তেলাওয়াত প্রতিযোগিতা
ঝিনাইদহ প্রতিনিধি-
ঝিনাইদহের কালীগঞ্জে বিপুল উৎসাহ উদ্দিপনার মধ্যে দিয়ে পবিত্র কোরআন থেকে
ক্বিরাত পাঠ প্রতিযোগীতা সম্পন্ন হয়েছে। ২১ রমজান কালীগঞ্জ পৌরসভাধীন
চাপালি প্রামবাসি আয়োজিত এ প্রতিযোগীতার চুড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়।
চুড়ান্ত পর্বে ৯ জন হাফেজ অংশ নেন। এরমধ্যে তিনজনকে প্রথম দ্বিতীয় ও
তৃতীয় নির্বাচিত করা হয়। বিজয়ী প্রথম সাইফ রহমান ১০ হাজার টাকা,
দ্বিতীয় ফাহিম হাসান ৬ হাজার টাকা এবং তৃতীয় কুতুব উদ্দীনকে ৪ হাজার
টাকা পুরস্কার হিসাবে তুলে দেওয়া হয়। বাকি ৬ প্রতিযোগীকেও পুরস্কৃত করা
হয়।
রমজান মাসের শুরু থেকে কালীগঞ্জ উপজেলার বিভিন্ন মাদরাসার ৬৮ জন হাফেজের
অংশগ্রহনে প্রথম পর্ব শুরু হয়। ৪ পর্বে শুদ্ধ কোরআন তেলওয়াত করে চুড়ান্ত পর্বে
উঠে আসে ৯ জন প্রতিযোগী। মাসব্যাপী ক্বিরাত পাঠের চুড়ান্ত পর্বে উঠে
আসা প্রতিযোগীরা হলেন বলিদাপাড়া কাওমী মাদ্রাসা থেকে সাঈফ রহমান,
ফাহিম হাসান, কুতুব উদ্দীন, মোস্তাফিজুর রহমান, মুহাঃ মাহদী হাসান, রিফাত
হাসান ও মোঃ হাবিবুল্লাহ, মাদরাসাতু মিনহাজিন নবওওয়াত থেকে হুজাইফা
রহমান এবং বাইতুস সালাম হাফেজীয়া মাদরাসা থেকে আব্দুল্লাহ আল মামুন।
অনুষ্ঠানে চাপালী জামে মসজিদের সহ-সভাপতি এসএম সামছুল আলমের
সভাপতিত্বে অনুষ্ঠিত ক্বিরাত প্রতিযোগীতায় প্রধান অতিথি হিসাবে
উপস্থিত ছিলেন, কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার দেদারুল ইসলাম ও বিশেষ
অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি)
মো. শাহিন আলম। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রথম আলোর নিজস্ব
প্রতিবেদক ও চাপালী যুব সংঘের সভাপতি আজাদ রহমান।
মাসব্যাপী কোরআন তেলোওয়াত প্রতিযোগীতার অনুষ্ঠানে বিচারক হিসাবে
দ্বায়িত্ব পালন করেন হাফেজ মাওলানা মো. নজরুল ইসলাম, হাফেজ ক্বরী মো. আবু
বক্কর সিদ্দিকী ও হাফেজ মো. নুরে আলম হাসান।
