ঝিনাইদহে জেলা বিএনপির আনন্দ মিছিল

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহে প্রধানমন্ত্রীর পদত্যাগে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে জেলা বিএনপি’র আয়োজনে আনন্দ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের ওয়াজির আলী হাই স্কুল মাঠ থেকে বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পায়রা চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সেসময় জেলা বিএনপি’র সভাপতি অ্যাড. এমএ মজিদ, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাসসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

বক্তারা, সরকারী-বেসরকারী অফিস, দোকান-পাট, বাড়ি ঘর ভাংচুরসহ সকল সহিংসতা বন্ধে সকলের প্রতি আহবান জানান। সেই সাথে আইন নিজের হাতে তুলে না নিয়ে আইনের প্রতি শ্রদ্ধা রাখার অনুরোধ জানান। সমাবেশ শেষে স্থানীয় কণ্ঠ শিল্পীরা বিভিন্ন দেশাত্ববোধক গান পরিবেশন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights