ঝিনাইদহে দুস্থ ও শীতার্ত আসনার-ভিডিপি সদস্যদের মাঝে শীতবস্ত্র বিতরণ

ঝিনাইদহ প্রতিনিধি-
পৌষের শুরুতে তীব্র শীত আর হিমেল হাওয়া কাঁপছে দেশ। তীব্র শীতে অসহায়
দুস্থদের একই উষ্ণতা দিতে ঝিনাইদহ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পক্ষ
থেকে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে ঝিনাইদহ আনসার অফিসে জেলার দুস্থ ও শীতার্ত আসনার-
ভিডিপি সদস্যদের মাঝে এ শীতবস্ত্র বিতরণে করেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা
বাহিনী খুলনা রেঞ্জের উপ-মহাপরিচালক নুরুল হাসান ফরিদী। অনুষ্ঠানে জেলা
কমাড্যান্ট মিজানুর রহমান, সার্কেল অ্যাডজুট্যানট ফারিহা তাবাসসুমসহ
জেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সেসময় আনসার ও
গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের উদ্যোগে দেশব্যাপী শীতবস্ত্র বিতরণ
কার্যক্রমের আওতায় জেলার ৬ উপজেলার দুই শতাধিক আনসার ও ভিডিপি
সদস্যদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। তীব্র শীতে শীতবস্ত্র পেয়ে সন্তুষ্টি
প্রকাশ করেন আনসার সদস্যরা।
ঝিনাইদহে “চাইল্ডহুড ব্রেন ডেভেলপমেন্ট” বিষয়ক আলোচনাসভা
ঝিনাইদহ প্রতিনিধি-
“সুস্থ শরীর সুন্দর মন, বাড়বে শিশু গড়বে ভূবণ” এ শ্লোগানে ঝিনাইদহে
“চাইল্ডহুড ব্রেন ডেভেলপমেন্ট” বিষয়ে আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
হয়েছে। মঙ্গলবার সকালে জাহান ইন্টারন্যাশনাল মডেল ইনস্টিটিউট আয়োজনে
ইনস্টিটিউট প্রাঙ্গণে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে ঢাকা বঙ্গবন্ধু
মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ফিজিওলজি বিভাগের সহযোগি অধ্যাপক ডাঃ
শরীফা শাহজাদী, জাহান ইন্টারন্যাশনাল মডেল ইনস্টিটিউটের প্রিন্সিপাল আলী
রেজা,ময়মনসিংহ মেডিকেল কলেজের ফিজিওলজি বিভাগের সহকারী অধ্যাপক
ডাঃ উম্মে রায়হান সিদ্দিকীসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
বক্তরা বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব, প্রযুক্তির অপব্যবহার ও অভিভাবদের
উদাসীনতা আমাদের শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে বাধাগ্রস্ত করছে। এ
ভয়াবহতা মোকাবেলায় নানাবিধ গবেষনা চলছে। তাই সন্তানদের সুস্থ শরীর ও
সুন্দর মানসিকতায় বেড়ে উঠতে সকলকে সচেতন হওয়ার আহবান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights