ঝিনাইদহে পৌরসভার অপসারণকৃত কাউন্সিলরদের পুনর্বহালের দাবি

ঝিনাইদহ প্রতিনিধি:

নাগরিকদের ভোগান্তি দূর ও পৌরসভার সেবা নিশ্চিত করতে ঝিনাইদহে অপসারণকৃত পৌর কাউন্সিলরদের পুর্নবহালের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। মঙ্গলবার সকালে শহরের পোস্ট অফিস মোড়ে বাংলাদেশ পৌর কাউন্সিলর এসোসিয়েশনের ব্যানারে এ কর্মসূচি পালিত হয়।

এতে ব্যানার ফেস্টুন নিয়ে ঝিনাইদহের ৬ টি পৌরসভার কাউন্সিলর, পৌরসভার বাসিন্দাসহ নানা শ্রেণী পেশার মানুষ অংশ নেয়।
কর্মসূচীতে বাংলাদেশ পৌর কাউন্সিলর এসোসিয়েশনের সভাপতি সাইফুল ইসলাম মধু, কাউন্সিলর রুহুল আমিন মিন্টু, সামসুল আরেফীন কায়সার, ফারহানা রেজা আঞ্জুসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। সেসময় বক্তারা, পৌরসভার নাগরিক সেবা নিশ্চিত করতে জনগণের ভোটে নির্বাচিত কাউন্সিলরদের পুর্ণবহালের দাবী জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights