ঝিনাইদহে ফেনসিডিল উদ্ধার, পুলিশের এসআইসহ আটক ৩

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহে বিপুল পরিমাণ ফেনসিডিল উদ্ধার ও এক পুলিশ কর্মকর্তাসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৬।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) ভোররাতে সদর উপজেলার হাটগোপালপুর এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন ঝিনাইদহ সদর থানার উপ-পরিদর্শক সাজ্জাদুর রহমান, মাগুরার শালিখা উপজেলার আড়পাড়া গ্রামের মৃত সিদ্দিক সর্দারের ছেলে মোঃ সাহের হোসেন ও চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার দোয়ারপাড়া গ্রামের ফিরোজ আলীর ছেলে ফারুক হোসেন।
এ তথ্য নিশ্চিত করে ঝিনাইদহ র‌্যাব-৬ ক্যাম্পের অধিনায়ক মেজর নাঈম আহমেদ জানান, কালীগঞ্জ থেকে পুলিশের এসআই সাজ্জাদ নিজের ব্যবহৃত প্রাইভেটকারে করে ফেনসিডিল নিয়ে মাগুরার দিকে যাচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব সদস্যরা ঝিনাইদ-ঢাকা মহাসড়কের হাট গোপালপুর মাধ্যমিক বিদ্যালয়ের সামনে চেকপোস্ট বসায়। সেসময় প্রাইভেটকারটি থামিয়ে তল্লাশি শুরু করে। ওই সময় ১২০১ বোতল ফেনসিডিল উদ্ধার করে। আটককৃতদের সংশ্লিষ্ট মাদক আইনে মামলা দায়ের করে সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights