ঝিনাইদহে বজ্রপাতে কৃষকের মৃত্যু

ঝিনাইদহ প্রতিনিধি:

ঝিনাইদহে বজ্রপাতে সুজন মন্ডল(৩০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকাল ৫টার দিকে কুবিরখালী পূর্ব মাঠে এঘটনা ঘটে। নিহত কৃষক সদর উপজেলার মধুহাটি ইউনিয়নের কুবিরখালী গ্রামের রমিজ উদ্দিন মন্ডলের ছেলে।

স্থানীয়রা জানান, আকাশে মেঘ দেখে বাড়ি থেকে পলিথিন নিয়ে কুবিরখালী পূর্ব মাঠে শুকনা ধানের জাওলা ঢেকতে যায় সুজন। মাঠে পৌছানো মাত্রই শুরু হয় ঝড় হাওয়া ও বৃষ্টি। সেসময় বজ্রপাতে কৃষক সুজন ঘটনাস্থলেই মারা যায়। খবর পেয়ে পিতা ও মাতা মাঠ থেকে ছেলের মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন। এ তথ্য নিশ্চিত করেছেন স্থানীয় বাজার গোপালপুর ক্যাম্পের সেকেন্ড অফিসার এএসআই বদর উদ্দিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights