ঝিনাইদহে বাসের ধাক্কায় পথচারী নিহত

অনলাইন ডেস্ক

ঝিনাইদহ শহরের কলাহাট এলাকায় বাসের ধাক্কায় রাশেদুল ইসলাম রাশেদ (৪৫) নামে এক পথচারী নিহত হয়েছেন।

শুক্রবার (২৫ অক্টোবর) সকালে আরাপপুর-বাস টার্মিনাল মহাসড়কের কলাহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রাশেদ ঝিনাইদহ শহরের পবাহটি গ্রামের বাসিন্দা।
স্থানীয় লোকজন জানান, সকালে মোটরসাইকেলে কলারহাট এলাকায় রাস্তা পার হচ্ছিলেন রাশেদ। এসময় বরিশালগামী একটি বাস তাকে ধাক্কা দিলে তিনি রাস্তার পাশে ছিটকে পড়ে গুরুতর আহত হন। আশপাশের লোকজন রাশেদকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, খবর পেয়ে পুলিশ গিয়ে বাসটি জব্দ করেছে। ঘটনার পর থেকে চালক ও হেলপার পলাতক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights