ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের শাহাদত বার্ষিকী পালন

ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহের মহেশপুরে বীরশ্রেষ্ঠ সিপাহি হামিদুর রহমানের ৫৩তম শাহাদত বার্ষিকী পালিত হয়েছে।
সোমবার (২৮ অক্টোবর) সকালে উপজেলার খদ্দ খালিশপুর বীরশ্রেষ্ঠ শহীদ হামিদুর রহমান সরকারি কলেজে এ আয়োজন করা হয়।
এ উপলক্ষে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন, আলোচনা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করে কলেজ কর্তৃপক্ষ। এ সময় ঐ কলেজের অধ্যক্ষ শেখ হান্নানসহ সকল শিক্ষক ও ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ১৯৭১ সালের এ দিনে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ধলাই সীমান্তে পাকিস্তানি সেনাদের একটি বাঙ্কারে গ্রেনেড হামলা
চালিয়ে ফেরার পথে হানাদারবাহিনীর গুলিতে শহীদ হন হামিদুর রহমান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights