ঝিনাইদহে বোমা বিস্ফোরণ মামলায় যুবক গ্রেফতার

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহে বোমা বিস্ফোরণ মামলায় ওমর ওরফে বোমা ওমর (২১) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল তথ্য-প্রযুক্তির মাধ্যমে সোমবার গভীর রাতে তাকে গ্রেফতার করে।

গ্রেফতার ওমর হরিণাকুণ্ডু উপজেলার ভবানীপুর গ্রামের মনোয়ার জোয়ার্দ্দারের ছেলে।

পুলিশ সুপার আশিকুর রহমান জানান, অ্যাডভোকেট কামরুল আবেদীন ওরফে শাহিনের কাছে ১০ লাখ টাকা দাবি করে আসছিল বোমা ওমর ও তার সহযোগীরা। নির্ধারিত সময়ে দাবিকৃত টাকা না দেওয়ায় রবিবার রাতে অ্যাডভোকেটের বাড়িতে বোমার বিস্ফোরণ ঘটায় এবং মোবাইল ফোনে গুলি করে হত্যার হুমকি দেয়। এ ঘটনায় বোমা বিস্ফোরণ আইনে হরিনাকুণ্ডু থানায় একটি মামলা দায়ের হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights