ঝিনাইদহে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপন
ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহে নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। সোমবার দিবসটি উপলক্ষ্যে সুর্যোদয়ের সময় সদর থানা চত্বরে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে কর্মসূচির সূচনা করা হয়।
সকাল সাড়ে ৭টায় স্বাধীনতা স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ করা হয়। রাষ্ট্রের পক্ষে প্রথমে জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল, পুলিশ সুপার মনজুর মোর্শেদ, জেলা বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু, কেন্দ্রীয় সেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ, জেলা বিএনপির সভাপতি অ্যাড. এমএ মজিদ, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা এবং মুক্তিযোদ্ধাসহ সরকারি দফতর, বেসরকারি, স্বেচ্ছাসেবী সংগঠন ও রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পণ করা হয়।
এছাড়া, কুচকাওয়াজ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদযাপন করা হয়।
