ঝিনাইদহে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ মিছিল-সমাবেশ

ঝিনাইদহ প্রতিনিধি-
দেশকে পরিকল্পিত ভাবে অস্থিতিশীল করার প্রতিবাদে ঝিনাইদহে বিক্ষোভ মিছিল ও
সমাবেশ হয়েছে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল।
শুক্রবার বিকেলে শহরের এইচ এস এস সড়কের জেলা বিএনপির কার্যালয়ের সামনে
থেকে ৩ টি সংগঠনের পক্ষ থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের
বিভিন্ন সড়ক ঘুরে পায়রা চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে হয় সমাবেশ। এতে
জেলা বিএনপির সভাপতি এ্যাড. এম এ মজিদ, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান
মনা, জেলা যুবদলের সভাপতি আহসান হাবীব রণক, সাধারণ সম্পাদক আশরাফুল
ইসলাম পিন্টু, সিনিয়র সহ-সভাপতি মিজানুর রহমান সুজন, যুগ্ম সম্পাদক
আবুল বাশার বাশি, সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহম্মেদ, স্বেচ্ছাসেবক দলের
ভারপ্রাপ্ত সভাপতি রুহুল আমিন পিকুল, সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম, জেলা
ছাত্রদল সভাপতি ইমরান হোসেন, সাধারণ সম্পাদক শাহরিয়ার রাসেলসহ অন্যান্যরা
বক্তব্য রাখেন।
সেসময় বক্তারা বলেন, একটি সংগঠনের আতাঁতে কার্যক্রম নিষিদ্ধ স্বৈরাচার
আওয়ামী লীগ দেশকে অস্থিতিশীল করার চেস্টা করছে। এই অপতৎপরতার বিরুদ্ধে সকল
নেতাকর্মীদের ঐক্যবদ্ধ কাজে করার আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights