ঝিনাইদহে শ্রমিক দল নেতা হত্যা মামলার আসামি
আটক
ঝিনাইদহ প্রতিনিধি :
ঝিনাইদহে শ্রমিকদল নেতা সেকেন্দার আলী লাল মিয়া (৩৫) হত্যার মামলার
আসামি সোমকে (৫৫) আটক করেছে ঝিনাইদহ র্যাপিড এ্যাকশন
ব্যাটেলিয়ান (র্যাব-৬)। গতকাল (রবিবার) রাত ৯ টার পর ঝিনাইদহ শহর থেকে
তাকে আটক করে র্যাব । আটকের পর তাকে কালীগঞ্জ থানা পুলিশের কাছে
হস্তান্তর করা হয়েছে ।
সেকেন্দার আলী লাল মিয়া হরিনাকুন্ড উপজেলার রঘুনাথপুর ইউনিয়নের
শ্রমিক দলের সাবেক সাধারন সম্পাদক ও নারায়নপুর গ্রামের মৃত আবু বক্কার
বিশ্বাসের ছেলে । আটক সোম সদর উপজেলার আরাপপুর গ্রামের রুহুল
কুদ্দুসের ছেলে ।
জানাগেছে , ২০১৬ সালের ২৭ জুলাই দুপুরে শ্রমিকদল নেতা সেকেন্দার আলী
লাল মিয়া গরু ক্রয়ের জন্য বাড়ি থেকে বের হয়ে কুষ্টিয়ার উদ্দেশ্যে রওনা হন ।
পরে তিনি আর বাড়িতে ফিরে আসেননি । এরপর ২০১৮ সালের ২ আগষ্ট
কালীগঞ্জ উপজেলার কড়াইতলা নামক স্থান থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ ।
ঘটনা কেন্দ্র করে নিহত শ্রমিক দল নেতার বোন মোছা: মনিরা খাতুন বাদি
হয়ে কালীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের কারেন ।
এ ব্যাপারে কালীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম
হাওলাদার বলেন , গতকাল রাতে র্যাব তাকে আটক করে কালীগঞ্জ থানা পুলিশের
কাছে হস্তান্তর করেছে । আসামিকে আজ আদালতে প্রেরনের প্রস্তুতি চলছে।
