ঝিনাইদহে স্বেচ্ছাসেবক দল নেতার বাড়িতে হামলার প্রতিবাদে মানববন্ধন

ঝিনাইদহ প্রতিনিধি-
ঝিনাইদহ জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রেজাউল ইসলামের বাড়িতে
হামলার প্রতিবাদ ও হামলাকারীদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন কর্মসূচী পালিত
হয়েছে।
সোমবার বিকেলে শহরের পোস্ট অফিস মোড়ে এ কর্মসূচীর আয়োজন করে জেলা
স্বেচ্ছাসেবক দল। এতে ব্যানার ফেস্টুন নিয়ে দলটির জেলা শাখার নেতাকর্মী ছাড়াও
নানা শ্রেণী পেশার মানুষ অংশ নেয়। ঘন্টাব্যাপী চলা এই কর্মসূচীতে দলটির
জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি প্রভাষক রুহুল আমিন পিকুল, সিনিয়র যুগ্ম

সাধারণ সম্পাদক সাইফুজ্জামান রিন্টু, সদর উপজেলা শাখার আহ্বায়ক জাহাঙ্গীর
হোসেন মিন্টু, সদস্য সচিব মশিয়ার, জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি
কাজল মালিতা, সহ-সাধারণ সম্পাদক হারুন অর রশিদ প্লাবন, জেলা যুগ্ন
সাধারণ সম্পাদক আইজুল হক লিটনসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
সেসময় বক্তারা বলেন, রোববার বিকেলে সদর উপজেলার কাস্টসাগরা গ্রামে তুচ্ছ
ঘটনাকে কেন্দ্র করে জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রেজাউল ইসলামের
বাড়িতে হামলা চালায় একই এলাকার মুসা মেম্বরের লোকজন। খবর পেয়ে
স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মী ও পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এই ঘটনার
প্রতিবাদ জানিয়ে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবী জানানো হয়
মানববন্ধন থেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights