ঝিনাইদহে ৪র্থ পর্যায়ে প্রধানমন্ত্রীর ঘর পাচ্ছে ১২৩টি পরিবার
ঝিনাইদহ প্রতিনিধি-
ঝিনাইদহে ৪র্থ পর্যায়ে প্রধানমন্ত্রীর উপহারের ঘর পাচ্ছে ১২৩ টি ভূমিহীন ও
গৃহহীন পরিবার। সোমবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে সংবাদ সম্মেলনে
এ তথ্য জানান জেলা প্রশাসক মনিরা বেগম। সেসময় উপস্থিত ছিলেন জেলা
পরিষদের নির্বাহী কর্মকর্তা সেলিম রেজা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)
রথীন্দ্র নাথ রায়, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রাজিবুল ইসলাম খান, সদর
উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া জেরিনসহ জেলা প্রশাসনের উর্ধতন
কমকর্তাগন ৬ উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তাগন।
সংবাদ সম্মেলন থেকে জানানো হয় আগামী ২২ মার্চ জেলার ৬ উপজেলার ১২৩ টি
পরিবারের মাঝে ঘরের চাবি ও জমির দলিল হস্তান্তর করা হবে। প্রধানমন্ত্রী শেখ
হাসিনা সারাদেশের ন্যায় ঝিনাইদহেও ভার্চুয়ালি এ ঘর হস্তান্তর কর্মসূচীর
উদ্বোধন করবেন। ৪০০ বর্গফুটের প্রতিটি গৃহে রয়েছে ২ টি বেড রুম,
একটি রান্না ঘর, একটি ইউটিলিটি রুম, একটি টয়লেট ও একটি বারান্দা।
ভিক্ষুক, প্রতিবন্ধী, ভ্যানচালক, বেদে সম্প্রদায়ের সদস্য, বিধবা, স্বামী পরিত্যাক্তা,
ষাটোর্দ্ধ প্রবীণসহ অন্যান্য ভূমিহীনদের এ ঘর বরাদ্ধ দেওয়া হয়েছে।
ঝিনাইদহ জেলার কবি সাহিত্যিকদের রচিত গ্রন্থাবলী নিয়ে লাইব্রেরী
‘জ্ঞানপ্রভা’র উদ্ধোধন
ঝিনাইদহ প্রতিনিধি-
ঝিনাইদহে জেলার কবি সাহিত্যিকদের রচিত গ্রন্থাবলী নিয়ে জেলা প্রশাসকের
কার্যলয়ে দর্শানার্থীদের জন্য স্থাপিত লাইব্রেরী ‘জ্ঞানপ্রভা’র উদ্ধোধন করা
হয়েছে। সোমবার সকালে জেলা প্রশাসকের কার্যলয়ের নিচতলায় স্থাপিত এ
লাইব্রেরীর উদ্ধোধন করেন ঝিনাইদহ জেলা প্রশাসক মনিরা বেগম। এসময় উপস্থিত
ছিলেন জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা সেলিম রেজা, অতিরিক্ত জেলা প্রশাসক
(সার্বিক) রথীন্দ্র নাথ রায়, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রাজিবুল ইসলাম খান,
কবি ও সাহিত্যিক গৌতম বসু ও সুমন শিকদারসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
লাইব্রেরীতে সহস্রাধিক বই রাখার ব্যবস্থা করা হয়েছে।
ঝিনাইদহে প্রয়াত রাষ্ট্রপতি হুসেইন মোহাম্মদ এরশাদের ৯৪ তম জন্মবার্ষিকী
উদযাপন
ঝিনাইদহ প্রতিনিধি-
ঝিনাইদহে প্রয়াত রাষ্ট্রপতি জাতীয় পার্টির সাবেক চেয়ারম্যান হুসেইন
মোহাম্মদ এরশাদের ৯৪ তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।
জেলা জাতীয় পার্টির আয়োজনে সোমবার সকালে ঝিনাইদহ প্রেসক্লাব
মিলনায়তনে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। সেসময় জেলা
জাতীয় পার্টির সভাপতি রাশেদ মাজমাদার, সাধারণ সম্পাদক ইমদাদুল ইসলাম
বাচ্চু, সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম মিলন, দপ্তর সম্পাদক অরবিন্দু
বিশ্বাস, যুগ্ম-সাধারণসম্পাদক কবির উদ্দিন, সহ-সভাপতি আজিজু রহমান
(অটো), যুগ্ম-সাধারণ সম্পাদক ফিরোজ কবির, সাংগঠনিক সম্পাদক আসিফ
উদ্দিন লাভলু, অর্থ সম্পাদক হারুন উর রশিদ, যুব বিষয়ক সম্পাদক সুলতান রাজা
জুয়েলসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। সেসময় বক্তারা প্রয়াত রাষ্ট্রপতির রাজনৈতিক
আদর্শ বুকে লালন করে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান জানান। আলোচনা শেষে
অবসরপ্রাপ্ত মেজর মাহফুজুর রহমানের সৌজন্যে ২০ পাউন্ডের কেক কাটা হয়।
ঝিনাইদহে ৪৩টি পরিবারের মাঝে ঢেউটিন ও অর্থ বিতরণ
ঝিনাইদহ প্রতিনিধি-
ঝিনাইদহে ৪৩টি পরিবারের মাঝে ঢেউটিন ও অর্থ বিতরণ করা হয়েছে। সোমবার
সকালে জেলা প্রশাসকের কার্যলয়ে এসব বিতরন করা হয়। প্রতিটি পরিবারকে
চেকের মাধ্যমে ৬ হাজার টাকা ও ২ বান্ডিল ঢেউটিন দেওয়া হয়। প্রধান অতিথি
হিসেবে মনিরা বেগম ৪৩ পরিবারের হাতে এসব তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন
জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা সেলিম রেজা, অতিরিক্ত জেলা প্রশাসক (
সার্বিক) রথীন্দ্র নাথ রায়, অতিরিক্ত জেলা প্রশাসক ( রাজস্ব) রাজিবুল ইসলাম
খানসহ জেলা প্রশাসনের উর্ধতন কমকর্তাগণ।
