ঝুঁকি নিয়েই মালামাল বের করার চেষ্টা করছেন ব্যবসায়ীরা

অনলাইন ডেস্ক

ঢাকা নিউমার্কেটে লাগা আগুনে জীবনের ঝুঁকি নিয়ে মার্কেটের ভেতরে ঢুকে মালামাল বের করার চেষ্টা চালাচ্ছেন ব্যবসায়ীরা। শনিবার সকালে ঢাকা নিউ সুপার মার্কেট (দ:) ভবনে আগুন জ্বলছে। এরমধ্যেও মার্কেটের ব্যবসায়ীরা ভেতরে ঢুকছেন মালামাল বের করার জন্য।

শঙ্কা প্রকাশ করে এক দোকানি জানান, দ্বিতীয় তলায় তার দোকান। জীবনের ঝুঁকি নিয়েই তিনি ও তার ছোট ছেলে মালামাল বের করে আনছেন। এখনো অনেক মালামাল দোকানে রয়ে গেছে।

এদিকে ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ নৌবাহিনী ও বাংলাদেশ বিমানবাহিনী। একই সঙ্গে আগুন নেভানোর জন্য বিমানবাহিনীর হেলিকপ্টার প্রস্তুত রাখা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights