টঙ্গীতে দূষণমুক্ত নদীর দাবিতে তুরাগ তীরে প্রতীকী অনশন

টঙ্গী প্রতিনিধি
দূষণমুক্ত নদীর দাবিতে তুরাগ নদীর দুই তীরে প্রতীকী অনশন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ নদী বাঁচাও আন্দোলন কেন্দ্রীয় কমিটি ও গাজীপুর মহানগর কমিটি। আজ শনিবার বাংলাদেশ নদী বাঁচাও আন্দোলন কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যাপক আনোয়ার সাদতের নেতৃত্বে তুরাগ নদীর দক্ষিণ তীরে আইসি ঘাটে ও প্রতীকী অনশন কর্মসূচির আহ্বায়ক কালিমুল্লাহ ইকবাল ও কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আনোয়ার হোসেনের নেতৃত্বে তুরাগ নদীর উত্তর তীরে টঙ্গী বাজার খেয়াঘাটে এ কর্মসূচি পালিত হয়।

এতে বক্তব্য রাখেন বাংলাদেশ নদী বাঁচাও আন্দোলন কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মিহির বিশ্বাস, ইকরাম এলাহী খান সাজ, ড. লুৎফর রহমান, অধ্যাপক রফিকুল ইসলাম আলম, তাজুল ইসলাম, ড. আনোয়ার হোসেন, ডা. বোরহান অরণ্য, অধ্যাপক আসাদুজ্জামান আকাশ, কেএম নাজমুল হক, ড. শামীম আহমেদ দেওয়ান, ইব্রাহিম খলিল, মানবতাবাদী নাজমুল বারী চৌধুরী, আসলাম মোড়ল শামীম মোহাম্মদ প্রমুখ। অনুষ্ঠানের সভাপতিকে শরবত খাইয়ে অনশন ভাঙ্গান বীর মুক্তিযোদ্ধা আইয়ুব আলী।

সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন টঙ্গী পৌর সাবেক কাউন্সিলর নজরুর ইসলাম, আওয়ামী লীগ নেতা আজহার ইসলাম বেপারি, ইঞ্জিনিয়ার সুজন, আইচি খেয়াঘাট মাঝি সমিতির সভাপতি ইজ্জত আলী মাঝি, ইউসুফ আলী, ছাত্রলীগ নেতা শেখ সাজিদ। বক্তারা অবিলম্বে নদীর দূষণ বন্ধের দাবি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights