টঙ্গীতে সড়কে ময়লার ভাগাড়

আফজাল, টঙ্গী
গাজীপরের টঙ্গীতে সড়ক ও মহাসড়কে ময়লার ভাগাড়। ময়লার উৎকট গন্ধে অতিষ্ট নগরবাসী। টঙ্গীর বিভিন্ন এলাকায় গুরুত্বপূর্ণ স্থানে ময়লা ফেলার কারণে একদিকে দূষিত হচ্ছে পরিবেশ, অপরদিকে ময়লার পঁচা পানি সড়কে উপচে উৎকট গন্ধে নাকাল এলাবাসী। সড়কের পাশ দিয়ে পথচারীরা হাঁটার সময় নিঃশ্বাস বন্ধ করে নাক চেপে হাঁটছে। সড়কের ওপর ময়লা দেখে মনে হয় ময়লার শহর গাজীপুর। সিটি কর্তৃপক্ষের দায়িত্বহীনতা ও সুনির্দিষ্ট পরিকল্পনার অভাবে এমন অবস্থার সৃষ্টি হয়েছে বলে মনে করছেন এলকাবাসী।

সরেজমিন ঘুরে দেখা যায়, টঙ্গী বিভিন্ন এলাকার ময়লা গুরুত্বপূর্ণ স্থানে ফেলে ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে। প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে ময়লা নিয়ন্ত্রণের নামে লাখ লাখ হাতিয়ে নিলেও নেই সুষ্ঠু ব্যবস্থাপনা। বাসাবাড়ি, দোকানপাট কিংবা বিভিন্ন প্রতিষ্ঠানের ময়লা যেখানে সেখানে ফেলে কিংবা সড়কে ফেলে পরিবেশ দূষণ করছে। ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক ময়লা নিয়ন্ত্রণের দায়িত্বে থাকলেও নেই উল্লেখযোগ্য কোন পদক্ষেপ। যে কারণে ময়লার উৎকট গন্ধে অতিষ্ট নগরবাসী। এর মধ্যে টঙ্গী স্টেশনরোড এলকায় ফুটপাত দখল করে গড়ে উঠা শতাধিক ফলের দোকানের ময়লা-আবর্জনা সরাসরি টঙ্গী-কালিগঞ্জ আঞ্চলিক মহাসড়কের স্টেশনরোডে ফেলছে। টঙ্গী নতুন রাজার উড়াল সেতুর পশ্চিম পাশে, টঙ্গী বাজার বাসস্ট্যান্ড, আনারকলি রোড, হাজী মার্কেট, বৌ বাজার, জামাই বাজার, টঙ্গী বাজার, হোসেন মার্কেট, নিমতলী, আরিচপুর, আউচ পাড়া, দত্তপাড়া, মিরের বাজার, পূবাইল, বোর্ডবাজারসহ বিভিন্ন এলাকায় সড়কের গুরুত্বপূর্ণ স্থানে ময়লা ফেলার কারণে মানুষের চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।

এ বিষয়ে টঙ্গী আরিচপুর এলাকার স্থানীয় এক বাসিন্দা মো: সালাহ উদ্দিন বলেন, টঙ্গী স্টেশনরোড এলাকায় গুরুত্বপূর্ণ সড়কে ময়লার ভাগাড়। ময়লার উৎকট গন্ধে পথচারীদের চলাচলে চরম দুর্ভোগ, তেমনি গাড়ি চলাচলেও সমস্যা। এসব সমস্যা অতি দ্রুত সমাধান করা উচিৎ বলে মনে করেন তিনি।
এ ব্যাপারে টঙ্গী জোনের নির্বাহী কর্মকর্তা মো: জহিরুল ইসলাম বলেন, ময়লা ফেলার গাড়ি সংকুলান রয়েছে। তবে গুরুত্বপূর্ণ স্থানে ময়লা ফেলে মানুষের দুর্ভোগের সৃষ্টি করা যাবে না। এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights