টসে জিতে আফগানদের ব্যাটিংয়ে পাঠালো উগান্ডা

অনলাইন ডেস্ক

এবারের বিশ্বকাপে আফগানিস্তান-উগান্ডা নিজেদের প্রথম ম্যাচে মুখোমুখি হচ্ছে গায়ানার প্রভিডেন্স ন্যাশনাল স্টেডিয়ামে। ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন উগান্ডা অধিনায়ক ব্রায়ান মাসাবা। অর্থাৎ আফগানিস্তান প্রথমে ব্যাট করবে।

ওপেনিং ব্যাট করছেন রহমানুল্লাহ গুরবাজ ও ইব্রাহিম জাদরান। ৬ ওভার শেষে আফগানিস্তানের সংগ্রহ ৬৬ রান। রহমানুল্লাহ গুরবাজ ব্যক্তিগত ৩০, ইব্রাহিম জাদরান ৩৪ রান করে ক্রিজে আছেন।

আফগানিস্তান একাদশ
রহমানুল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, গুলবাদিন নাইব, আজমতউল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবি, নাজিবুল্লাহ জাদরান, করিম জানাত, রশিদ খান, মুজিব উর রহমান, নাভিন উল হক, ফজলহক ফারুকি।
উগান্ডা একাদশ

সিমন সেজাই, রজার মুকাসা, রোনাক প্যাটেল, রিয়াজাত আলি শাহ, দিনেশ নাকরানি, আলপেশ রামজানি, রবিনসন ওবুয়া, ব্রায়ান মাসাবা, বিলাল হাসান, কসমাস কেয়ুটা, হেনরি সেনুডো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights