টাঙ্গাইল-৮; উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকায় ভোট প্রার্থনা অনুপমের

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকা মার্কায় ভোট প্রার্থনা করছেন সাবেক সংসদ সদস্য অনুপম শাহজাহান জয়। তিনি দুই উপজেলার বিভিন্ন পাড়ায়, মহল্লায়, গ্রামে দলীয় নেতাকর্মী নিয়ে জনসংযোগ ও উঠান বৈঠক করে যাচ্ছেন।

বৃহস্পতিবার রাতে সখীপুরের কচুয়া, ইছাদিঘী, কাকড়াজান ও কালিয়ার পথসভায় নৌকা মার্কায় ভোট চেয়ে অনুপম শাহজাহান জয় বলেন, এই আসন মূলত আওয়ামী লীগের ঘাঁটি। আপনারা কোনো গুজবে কান দিবেন না। আগামী ৭ জানুয়ারি উৎসবমুখর পরিবেশে নির্বিঘ্নে নৌকা মার্কায় ভোট দিতে যাবেন।

উল্লেখ্য, একই আসনে গামছা মার্কা নিয়ে নির্বাচন করছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম। এই আসনে মোট ছয়জন প্রার্থীর মধ্যে বাকি চার প্রার্থীর প্রচার প্রচারণা চোখে পড়ার মতো নয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights