টাঙ্গাইলে গাড়িচাপায় প্রাণ গেল তিন বন্ধুর

অনলাইন ডেস্ক

টাঙ্গাইলের ঘাটাইলে অজ্ঞাত একটি গাড়ির চাপায় মোটরসাইকেল আরোহী তিন বন্ধুর মৃত্যু হয়েছে। নিহতরা হলেন- উপজেলার লাউয়া গ্রামের শহিদ মিয়ার ছেলে সোনা মিয়া (২২), একই উপজেলার অষ্টচল্লিশা গ্রামের আব্দুল বাছেদের ছেলে আলমগীর (৩০) এবং ধনবাড়ী উপজেলার শ্রীহরিপুর গ্রামের আবুল হোসেনের ছেলে শামীম মিয়া (২২)।

মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১০টার দিকে উপজেলার জামুরিয়া ইউনিয়নের লাউয়া গ্রামের হাজিনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজহারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, একটি মোটরসাইকেলে তিন বন্ধু বিকেলে ঘুরতে বের হন। রাতে বাড়ি ফেরার সময় লাউয়া গ্রামের হাজিনগর এলাকায় পৌঁছালে অজ্ঞাত একটি গাড়িচাপায় তিনজনেরই মৃত্যু হয়। তাদের লাশ উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights