টাঙ্গাইলে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

টাঙ্গাইল প্রতিনিধি:

‘ছাত্র-জনতার অঙ্গিকার, নিরাপদ সড়ক হোক সবার’ প্রতিপাদ্যে টাঙ্গাইলে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার (২২ অক্টোবর) টাঙ্গাইল কালেক্টরেট উচ্চবিদ্যালয় ও কলেজ প্রাঙ্গণে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট শরীফা হক। এরআগে প্রধান অতিথি বেলুন উড়িয়ে দিবসের উদ্বোধন করেন।

বিআরটিএ’র টাঙ্গাইল সর্কেলের সহকারী পরিচালক শেখ মাহতাব উদ্দিন আহমেদের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নাফিসা আক্তার, জেলা ট্রাফিক ইন্সপেক্টর দেলোয়ার হোসেন, জেলা সিনিয়র তথ্য অফিসার তাহলিমা আক্তার, টাঙ্গাইল জেলা নিরাপদ সড়ক চাই’র সভাপতি সাংস্কৃতিক ব্যক্তিত্ব ফিরোজ আহমেদ বাচ্চু, সাধারণ সম্পাদক মহিউজ্জামান মুক্তা প্রমুখ। পরে জেলা নিরাপদ সড়ক চাই’র উদ্যোগে একটি বর্ণাঢ্য র‌্যালি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। টাঙ্গাইল জেলা প্রশাসন ও বিআরটিএ’র যৌথ আয়োজিত অনুষ্ঠানে জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, নিরাপদ সড়ক চাই’র নেতাকর্মী, সড়ক পরিবহন মালিক-শ্রমিক ইউনিয়নের নেতাকর্মী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights