টাঙ্গাইলে পিয়াজের দাম বেশি রাখায় তিন ব্যবসায়ীকে জারিমানা

টাঙ্গাইল প্রতিনিধি
টাঙ্গাইলে পিয়াজের দাম বেশি রাখায় তিন ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জারিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। রবিবার দুপুরে শহরের পার্ক বাজারে এ অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসক কার্যালয়ের নির্বার্হী ম্যাজিস্ট্রেট আবু বক্কর সিদ্দিকী।

নির্বার্হী ম্যাজিস্ট্রেট আবু বক্কর সিদ্দিকী বলেন, ব্যবসায়ীরা নির্ধারিত মূল্যের চেয়ে দ্বিগুন দামে পিয়াজ বিক্রি করায় তিন ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সাথে সকল ব্যবসায়ীকে সতর্ক করে দেওয়া হয়েছে যাতে তারা নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে পেঁয়াজ বিক্রি না করে। তাদের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights