টাঙ্গাইলে বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইলে বাসের চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। সোমবার সন্ধ্যা ৬ টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের টাঙ্গাইল সদর উপজেলার আশেকপুর বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিক নিহতদের পরিচয় পাওয়া যায়নি।

এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ওসি মোহাম্মদ নান্নু খান এ বিষয়টি নিশ্চিত করেছন।

ওসি মোহাম্মদ নান্নু খান স্থানীয়দের বরাতে জানান, সন্ধ্যায় দুই মোটরসাইকেল আরোহী আশেকপুর বাইপাস এলাকায় মহাসড়ক পার হচ্ছিলেন। এসময় ঢাকা থেকে ছেড়ে আসা উত্তরবঙ্গগামী একতা পরিবহনের একটি বাস মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই একজন এবং ঢাকায় নেওয়ার পথে আরেকজনের মৃত্যু হয়।
ওসি আরও জানান, বাসটি আটক করলেও এর চালক ও সহকারি পালিয়ে গেছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights