টাঙ্গাইলে ১৪ জন বাস মালিকের পরিবার পেল আর্থিক অনুদান

টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইলে মৃত্যুবরণকারী ১৪ জন বাস-মিনিবাস মালিকদের পরিবারকে আর্থিক অনুদান ও সম্মাননা প্রদান করেছে জেলা বাস-মিনিবাস মালিক সমিতি।

শুক্রবার দুপুরে টাঙ্গাইল জেলা বাস টার্মিনাল ভবনে প্রত্যেক পরিবারকে ৫০ হাজার টাকা করে অনুদান ও উপহার তুলে দেওয়া হয়।

টাঙ্গাইল জেলা বাস-মিনিবাস মালিক সমিতির আহ্বায়ক শফিকুর রহমান খান শফিক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এ সময় বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, বাস মিনিবাস মালিক সমিতির যুগ্ম আহ্বায়ক তারিকুল ইসলাম ঝলক, সৈয়দ জাদিদুল হক জাদিদ, সদস্য সচিব নিলুফা ইয়াসমিন খান, সাবেক প্যানেল মেয়র মোমিনুল হক খান নিক্সন, বাসকোস মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মমিনুল হক লাভলু, ওয়ার্কশপ শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. শামসুল আলম, বাস-মিনিবাস মালিক সমিতির নেতৃবৃন্দসহ বাস মালিকেরা।

এ সময় প্রয়াত বাস-মিনিবাস মালিকদের পরিবারের প্রতি সহমর্মিতা জানিয়ে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন সমিতির নেতারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights