টানা ছয় দফা কমলো স্বর্ণের দাম

অনলাইন ডেস্ক

দেশের বাজারে টানা ছয় দফা কমলো স্বর্ণের দাম। ভালো মানের স্বর্ণের দাম ভরিতে ১১৫৫ টাকা কমানো হয়েছে। ফলে এখন থেকে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম হ‌চ্ছে ১ লাখ ১১ হাজার ৪৬১ টাকা।

সোমবার বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম কমেছে। তাই সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে। সোমবার বিকেল ৪টা থেকেই নতুন দাম কার্যকর করা হচ্ছে।
এর আগে গত ২৩, ২৪, ২৫ ও ২৭ এপ্রিল স্বর্ণের দাম কমায় বাজুস। ২৩ এপ্রিল ৩ হাজার ১৩৮ টাকা, ২৪ এপ্রিল ২০৯৯ টাকা, ২৫ এপ্রিল ৬৩০ টাকা এবং ২৭ এপ্রিল ৬৩০ টাকা কমানো হয়।

তার আগে অবশ্য টানা তিন দফা স্বর্ণের দাম বাড়ানো হয়েছিল। গত ৬, ৮ ও ১৮ এপ্রিল স্বর্ণের দা‌ম বা‌ড়িয়ে‌ছিল বাজুস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights