টানা ৩ দিনের ছুটিতে দেশ

অনলাইন ডেস্ক
আজ শুক্রবার (০৪ জুলাই) থেকে টানা ৩ দিনের ছুটিতে যাচ্ছে দেশ। শুক্রবার ও পরের দিন শনিবারের সাপ্তাহিক দুই দিনের ছুটির সঙ্গে যোগ হচ্ছে রবিবারের আশুরার ছুটি।

সরকারি ছুটির তালিকা অনুযায়ী, রবিবার (৬ জুলাই) পালিত হবে পবিত্র আশুরা। সে দিন সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে।

এই ছুটির দিনগুলোতে তিন দিনই বন্ধ থাকবে দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস। বন্ধ থাকবে ব্যাংক, বীমা ও শেয়ারবাজারের লেনদেনও।

এ সময় দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানও বন্ধ থাকবে। তবে এই সময় সরকারি-বেসরকারি জরুরি পরিষেবা দেয়া প্রতিষ্ঠানগুলো চালু থাকবে।

গত জুন মাসে ঈদুল আজহার টানা ১০ দিনের ছুটির পর এইটিই হচ্ছে সরকারি চাকরিজীবীদের জন্য টানা তিন দিনের ছুটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights