টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলবে টাইগ্রেসরা

অনলাইন ডেস্ক

আসন্ন নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে প্রস্তুতির অংশ হিসেবে স্কটল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ। এ বছরের জুন-জুলাইয়ে ইংল্যান্ড এন্ড ওয়েলসে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হবে।

ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশের সাথে আরও খেলবে ইতিহাসে প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করা নেদারল্যান্ডস। টুর্নামেন্টের তৃতীয় দল হল- স্বাগতিক স্কটল্যান্ড। টুর্নামেন্টের সূচি শীঘ্রই প্রকাশ করা হবে।

বাছাইপর্বে অপরাজিত থেকে বিশ্বকাপের মূল পর্বে খেলার টিকিট পায় বাংলাদেশ। বিশ্বাকাপের গ্রুপ ১-এ বাংলাদেশের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ভারত, পাকিস্তান এবং নেদারল্যান্ডস।

ইংল্যান্ডের মত স্কটল্যান্ডের কন্ডিশন একই হওয়ায়, বিশ্বকাপের আগে ত্রিদেশীয় টুর্নামেন্ট প্রস্তুতির সেরা মঞ্চ হবে বাংলাদেশের জন্য।

১৪ জুন এজবাস্টনে নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু করবে বাংলাদেশ। ১৭ জুন হেডিংলিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে, ২০ জুন সাউদাম্পটনে পাকিস্তানের বিপক্ষে, ২৫ জুল ওল্ড ট্র্যাফোর্ডে ভারতের বিপক্ষে এবং ২৮ জুন লর্ডসে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলবে বাংলাদেশ।

এনিয়ে টানা সপ্তমবার টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেবে বাংলাদেশ। তবে কোন আসরেই গ্রুপ পর্বের বাঁধা টপকাতে পারেনি টাইগ্রেসরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights