টিকার সংকট ও হামে শিশু মৃত্যুর তদন্ত নিয়ে যা বললেন স্বাস্থ্য সচিব

অনলাইন ডেস্ক
দেশে চলমান হামের টিকা সংকটের নেপথ্য কারণ ও হামে শিশু মৃত্যুর ঘটনার তদন্ত চলছে বলে জানিয়েছেন স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. কামরুজ্জামান চৌধুরী।

শনিবার রাজধানীর বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) ডা. মিল্টন হলে আয়োজিত এক গোলটেবিল বৈঠকে তিনি এ কথা বলেন।

‘হামের প্রাদুর্ভাব ও উত্তরণের পথ’ শীর্ষক এ গোলটেবিলের আয়োজন করে বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরাম (বিএইচআরএফ)

স্বাস্থ্যসেবা বিভাগের সচিব অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। তিনি বক্তব্য উপস্থাপন করার আগে এক সাংবাদিক তাকে প্রশ্ন করেন, টিকার সংকট ও হামের ঘটনায় কোনো তদন্ত হবে কি না।

মো. কামরুজ্জামান চৌধুরী বলেন, ‘আমরা কাজ করছি।’

সাংবাদিকরা জানতে চান, ঘটনার তদন্ত শুরু করবে, নাকি তদন্ত শুরু হয়েছে। স্বাস্থ্যসচিব বলেন, তদন্ত শুরু হয়েছে। কাজ চলছে।

এরপর স্বাস্থ্যসেবা বিভাগের সচিব বলেন, কেন বাচ্চাগুলো হারালাম, কারও কোনো গাফিলতি ছিল কি না, তার তদন্ত হবে।

তবে কাদের নিয়ে তদন্ত কমিটি হয়েছে, কবে হয়েছেই-এ ধরনের কোনো প্রশ্নের উত্তর সচিব দেননি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights