টিয়ার শেল নিক্ষেপ করতে গিয়ে বিস্ফোরণে ৩ পুলিশ সদস্য আহত

অনলাইন ডেস্ক

গাজীপুর মেট্রো এলাকায় টিয়ার শেল নিক্ষেপের সময় বিস্ফোরণে পুলিশের তিন সদস্য আহত হয়েছেন। বর্তমানে তারা ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন। আহতরা হলেন উপপরিদর্শক (এসআই) প্রবীর (৪০), নায়েক খোরশেদ (৩৫) ও পুলিশ কনস্টেবল সুয়াদ হাসান (২৭)।

এডিসি নন্দিতা মালাকার ও অ্যাডিশনাল এসপি ফরিদা পারভিনের নেতৃত্বে পুলিশ হেডকোয়ার্টার থেকে একটি প্রতিনিধিদল আহতদের খোঁজ-খবর নিতে আসে। ফরিদা পারভিন গণমাধ্যমকে বলেন, ‘আমরা পুলিশ সদস্যদের আহত হওয়ার খবর শুনে এসেছি। আহত তিনজন ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights