টেকনাফ-সেন্টমার্টিন রুটে জাহাজ চলাচল শুরু

কক্সবাজার প্রতিনিধি
নানা জটিলতা কাটিয়ে টেকনাফ-সেন্টমার্টিন রুটে জাহাজ চলাচল শুরু হয়েছে। বুধবার (২৭ সেপ্টেম্বর) সকাল ১০ টার দিকে ৫১৭ পর্যটক নিয়ে টেকনাফের দমদমিয়া ঘাট থেকে সেন্টমার্টিন দ্বীপের উদ্দেশে রওনা করে বার আউলিয়া নামক একটি জাহাজ।

সবকিছু ঠিকঠাক থাকলে বিকাল তিনটায় টেকনাফের উদ্দেশে সেন্টমার্টিন ছেড়ে আসবে জাহাজটি।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আদনান চৌধুরী জানান, পর্যটন দিবস উপলক্ষ্যে বার আউলিয়া নামের একটি পর্যটকবাহী জাহাজ ৫১৭ পর্যটক নিয়ে দমদমিয়া ঘাট থেকে ছেড়ে যায়। আবহাওয়া খারাপ হলে জাহাজ চলাচল নিয়ন্ত্রণ করা হবে।
জাহাজটি এক সপ্তাহের জন্য অনুমোদন দেয়া হয়। এরপরে বৈঠকের মাধ্যমে এটিসহ অন্যান্য জাহাজ চলাচল করবে কি-না সিদ্ধান্ত নেওয়া হবে।

এর আগের দিন মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে টেকনাফ দমদমিয়া জেটিঘাট থেকে জেলা প্রশাসনের একটি প্রতিনিধি দল নিয়ে জাহাজটি পরীক্ষামূলকভাবে যাত্রা শুরু করে।

বার আউলিয়া জাহাজের পরিচালক হোসাইনুল ইসলাম বাহাদুর বলেন, আমাদের জাহাজ পরীক্ষামূলক চালু হয়েছে। তবে ইতোমধ্যে অনলাইনে অনেক টিকেট বুকিং হয়েছে।

প্রসঙ্গত, টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটে চলতি বছরের ১ মার্চ থেকে জাহাজ চলাচল বন্ধ হয়ে যায়। এই রুটে ১৬ বছর ধরে পর্যটকবাহী জাহাজ চলাচল করলেও নাফনদীর বিভিন্ন জায়গায় বালুচর জেগে উঠে। নাব্যতা সংকটসহ মাঝে মধ্যে জাহাজ আটকানোর ঘটানা ঘটে থাকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights