টেকনাফে অস্ত্র-গুলি উদ্ধার, গ্রেফতার ১
টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
কক্সবাজারের টেকনাফের সাবরাংয়ে বিশেষ অভিযান চালিয়ে মামাতো ভাইকে এলোপাতাড়ি গুলি ছোড়ার ঘটনায় মনছুর আলম (৩৯) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার ব্যক্তি সাবরাং ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বাহারছড়া এলাকার জহির আহাম্মদের ছেলে।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জোবাইর সৈয়দ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, সোমবার ভোরে টেকনাফ থানার পুলিশ সাবরাং ইউনিয়নের চান্দলী পাড়া বাজারে অবস্থিত আব্দুর রহমান স্টোরের সামনে থেকে মনছুর আলমকে গ্রেফতার করে। এসময় তার কাছ থেকে একটি দেশীয় তৈরি এলজি এবং ২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এ বিষয়ে টেকনাফ মডলে থানার মামলা করা হয়েছে।
গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আসামিকে আাদালতে সোপর্দ করা হয়েছে বলেও জানান তিনি।
