টেকনাফে জীববৈচিত্র‍্য সংরক্ষণ বিষয়ে ধর্মীয় নেতৃবৃন্দের সাথে মতবিনিময়

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

বন, জীববৈচিত্র্য ও প্রতিবেশ সংরক্ষণে সামাজিক ও ধর্মীয় নেতৃবৃন্দের ভূমিকা বিষয়ক এক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টার দিকে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়। টেকনাফ ন্যাচার এন্ড লাইফ প্রকল্পের আয়োজন এবং ন্যাচারাল লাইফ প্রজেক্ট সাইড সমন্বয়কারী শওকত ওসমান, টেকনাফ সদর সহ ব্যবস্থানা কমিটির সহ-সভাপতি নুরুল করিম রাসেলের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন টেকনাফ জামেয়া ইসলামিয়া মাদ্রাসার শিক্ষক এবং টেকনাফ পৌরসভার বাস স্টেশন জামে মসজিদের খতীব মাওলানা এমদাদ উল্লাহ। অন্যান্য অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত শিক্ষক ও সাংবাদিক মোঃ আশেক উল্লাহ ফারুকী, টেকনাফ উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি শুভ ভট্টাচার্য, ভান্তে প্রতিনিধ চন্দ্র বংশ ও শিক্ষক মোঃ আনিছ উল্লাহ। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন টেকনাফ উপজেলার বিভিন্ন মসজিদের ইমাম ও খতিব, শিক্ষক, হিন্দু ও বৌদ্ধ ধর্মাবলম্বীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights