টেকনাফে ফাঁকা গুলি করে এক ব্যক্তিকে অপহরণ, গ্রেফতার ৩

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

কক্সবাজারের টেকনাফে ৪-৫ রাউন্ড ফাঁকা গুলি বর্ষণ করে এক যুবককে অপহরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অভিযুক্ত ৩ জন অপহরণকারীকে গ্রেফতার করেছে পুলিশ। এ বিষয়টি নিশ্চিত করেন ভিকটিমের বড় ভাই মো. ফরিদ আলম।

অপহৃত ভিকটিম-টেকনাফের হ্নীলা ইউনিয়ন লেদা এলাকার মৃত লাল মিয়ার ছেলে মো. জাহাঙ্গীর আলম (২৮)। সেই পেশায় একজন পোল্ট্রি ফার্ম ও মুদি দোকানদার।

গ্রেফতারকৃরা হলেন টেকনাফের হ্নীলা ইউনিয়নের পশ্চিম লেদা হোসাইন আহমদের ছেলে মুহিব উল্লাহ(২৫), একই উপজেলার মুচনী এলাকার তাজর মল্লুকের ছেলে সুলতান আহমদ (৪৫) ও রামুর ছব্বির আহমদের ছেলে মো. রাশেদুল (২৪)।
রবিবার (১৬ জুলাই) রাত সাড়ে ১০ টার দিকে টেকনাফের হ্নীলা ইউনিয়নের লেদা বাজার থেকে তাকে অপহরণ করা হয়।

টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জোবাইর সৈয়দ বলেন, টেকনাফের লেদা বাজার থেকে রাতে মো. জাহাঙ্গীর আলম নামের এক ব্যক্তিকে অপহরণ হয় বলে ভিকটিমের পরিবারের পক্ষ থেকে আমাদেরকে জানানো হলে আমরা তাৎক্ষণিক ঘটনাস্থলে যাই। পরবর্তীতে স্থানীয় লোকজন তিনজন লোককে আটক করে আমাদের কাছে সোপর্দ করেন। আমরা আটককৃত তিনজনকে জিজ্ঞেসাবাদ করছি এবং অপহৃত ভিকটিমকে উদ্ধারে একাধিক পুলিশের টিম কাজ করছে।

উল্লেখ্য, বিগত ৬ মাসে টেকনাফ উপজেলায় শতাধিক মানুষ অপহরণের শিকার হয়েছেন এবং অপহরণের পর মুক্তিপণ দিতে না পেরে টমটম (ইজিবাইক) চালকসহ ৪ জন খুন হয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights