টেকনাফে মাদক মামলার পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

কক্সবাজারের টেকনাফ থানাধীন হ্নীলা এলাকায় অভিযান চালিয়ে মাদক মামলার পরোয়ানাভুক্ত আসামি সৈয়দ নূরকে (২৮) গ্রেফতার করেছে র‌্যাব-১৫ এর সদস্যরা। কক্সবাজার র‌্যাব-১৫ অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া) মো. আবু সালাম চৌধুরী গণমাধ্যমকে এতথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, বুধবার রাতে র‌্যাব-১৫, কক্সবাজার’র সিপিসি-২ হোয়াইক্যং ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে টেকনাফ থানাধীন হ্নীলা এলাকায়।

এসময় মাদক মামলার গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের খারাংখালী পূর্ব মহেশখালীপাড়ার মৃত নুর আহমদ প্রকাশ ভোলা মিয়ার ছেলে সৈয়দ নূরকে গ্রেফতার করা হয়। তাকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights