টেকনাফে মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের টেকনাফে মাদক মামলার সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে র‍্যাব। গতকাল রাতে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার জহির আহামদ (৩০) কক্সবাজার জেলার টেকনাফ থানার অন্তর্গত সদর ইউপির ৬নং ওয়ার্ডের পশ্চিম গোদারবিল গ্রামের ফরিদ আহামদের ছেলে। তিনি একটি মাদক মামলায় আট বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত।

র‍্যাব-১৫ এর সহকারী পরিচালক আ ম ফারুক জানিয়েছেন, শুক্রবার (২৯ মে) রাত ১০টায় টেকনাফ থানাধীন সদর ইউপির ০৬ নং ওয়ার্ডের গোদারবিল এলাকায় এক বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে সাজা পরোয়ানাভুক্ত পলাতক আসামি জহির আহামদকে গ্রেফতার করতে সক্ষম হয় র‍্যাব।

গ্রেফতারকৃত আসামি জহির আহামদের বিরুদ্ধে সিএমপি (চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ) এর বাকলিয়া থানায় ২০১৭ সালের একটি মাদক মামলা রয়েেেছ। ওই মামলায় বিজ্ঞ আদালত আসামিকে আট বছরের সশ্রম কারাদণ্ড এবং পাঁচ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। রায় ঘোষণার পর থেকেই আসামি গ্রেফতার এড়াতে দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন।

অভিযান চলাকালে আসামির হেফাজত থেকে কোনো অবৈধ মালামাল উদ্ধার করা যায়নি। গ্রেফতারের পর আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে আসামিকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights